1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসহ শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছে ৫ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছেন ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে।

শুক্রবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ৩০০ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫০০ জন শিক্ষক-কর্মচারী, ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রী এবং কামিল-ফাজিলসহ তদুর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে এ টাকা দেয়া হয়েছে। এজন্য সরকার ৫ কোটি টাকা ছাড় করেছে।

জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পেয়েছেন। ৫০০ জন শিক্ষক কর্মচারী পেয়েছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে এবং আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদুর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, নগদ মনোনিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকুলে বরাদ্দ করা টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com