1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

মাকে কোপালেন পাষণ্ড ছেলে, অতঃপর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক মমিন দেওয়ান (৪২) মা মনোয়ারা বেগম (৬৫) কে হত্যা করে। ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালীর দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সে পালিয়ে যায়। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকারীর ছবি দেখে স্থানীয় জনতা ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (২৭ অক্টোবর) ভোরে দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত মনোয়ারা বেগম (৬৫) এর লাশ থানায় নিয়ে যায়। জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মরহুম আবুল হাশেমের ছেলে মমিন দেওয়ান ঘুমের মধ্যে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেই পালিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে জনতা পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা জানায়, এক সন্তানের জনক মমিন ১৭ বছর পূর্বে রুব্বান নামের এক নারীকে হত্যা করেছে। সে মানুষিকভাবে বিকারগ্রস্থ। সে প্রায়ই পরিবারের লোকদেরকে হত্যা করার কথা বলতো।

এ বিষয়ে বাড়ির একাধিক লোকজন বলেন, সে বাহিরের সকল মানুষের সাথে ভালো ব্যবহার করতো। শুধু ঘরে গিয়ে তার মা এবং পরিবারের লোকদেরকে খুন করবে বলে হুমকী দিতো। গত রাতেও সে এবং তার মা ছাগলের বাছুরকে দুধ খাইয়েছে। সে মানসিক রোগী ছিলো, যার কারনে সে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, আমি যেনেছি সে মানসিক রোগী। পারিবারিকভাবে সে ভালো ছিলো না। আর্থিক সংকটের কারণে বৌ চলে যায়, একই কারণে সে হতাশায় ভুগতো। সে খুনের দায়ে অনেকদিন জেলেও খেটেছে।

ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা শুনামাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছি এবং ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com