1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

ভারতকে নিস্তার দিচ্ছে না করোনা, একদিনে মৃত্যু ৪০৭৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৬২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটির বিভিন্ন রাজ্যে একযোগে হত্যাযজ্ঞ চালাচ্ছে এই ভাইরাস। বিভিন্ন উদ্যোগ নিয়েও প্রাণঘাতী এই কবল থেকে নিস্তার পাচ্ছে না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি।

শনিবারও এই ভাইরাসের ছোবলে ভারতে মারা গেছে ৪ হাজার ৭৭ জন। এতে মোট প্রাণহানি দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

এছাড়া এদিন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ১১ হাজারের বেশি। এ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৪৬ লাখ ছাড়াল।

এদিকে করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে রবিবার থেকে ১৫ দিনের লকডাউন শুরু হচ্ছে। লকডাউনে সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাস, মেট্রো এবং ফেরিও বন্ধ থাকবে। তবে, মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

এছাড়া, মহামারি করোনাবাইরাসে দেওয়া এই লকডাউনে সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে করোনার ভারতীয় নতুন ধরণ ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৪৪ দেশে। ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও ৫টি দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বের জন্য নতুন উদ্বেগের কারণ। ধরনটিতে তাদের দেশের জন্য বড় ঝুঁকি দেখছে ব্রিটেনও। সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসার কথাও ভাবছে দেশটি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com