1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

ব্যবসায়ীরা সৎ না হলে তাদের বিচার আল্লাহ করবে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সার্বিক দিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে। ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হন, তাহলে দেশের ভাগ্য উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন, তার সঙ্গে আমাদেরকেও সমপর্যায়ে কাজ করতে হবে। আমাদের ব্যবসায়ীরা যদি সৎ না হন, লাভ বেশি করতে চান, মানবতাবিরোধী কাজ করতে চান, তাদের বিচার আল্লাহ করবে।’

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিতব্য খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে চালের কেজি হতো একশ টাকা। তাই সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ব্যবস্থাপনার আধুনিকরণ করছে। স্বল্পমূল্যে সার দেওয়া হচ্ছে, কীটনাশক দেয়া হচ্ছে, উন্নত গবেষণা হচ্ছে।

এ সময় চালকল মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, এ বছর চুক্তি অনুযায়ী মিল মালিকরা চাল সরবরাহ না করতে পারলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে, প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদেরকে খাওয়ানো হচ্ছে। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে।

তিনি আরো জানান, ভবিষতে ৩৫ লাখ টন খাদ্যশস্য মজুত রাখার লক্ষ্যে সরকার কাজ করছে। গত কয়েকদিন আগে ৩৫টি ধানের সাইলো নির্মাণের বিষয়টি জাতীয় অর্থনীতি কমিটি-একনেকে পাস হয়েছে। এছাড়া বরিশাল-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, নওগাঁ নতুন পাঁচটি বড় আঁকারের সাইলো নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে পাঁচ লাখ মেট্রিকটন ধারণ ক্ষমতা নিয়ে কাজ করছে সরকার।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, প্রকল্প পরিচালক রেজাউল করিম শেখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com