1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেতন বৈষম্য: আল্টিমেটাম থেকে সরে এলেন বিমানের পাইলটরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বেতন ভাতা সমন্বয় এবং বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। বেতন সমন্বয় না হলে দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইট পরিচালনা না করার ঘোষণা দিয়েছিলেন তারা। আন্দোলনে সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা, আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল। হিড়িক লেগেছিল এসব রুটের ফ্লাইটের টিকিট ফেরতের।

    তবে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই অবস্থান থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। আগের মতোই দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তারা।

    মঙ্গলবার (২৭ জুলাই) বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান, বেতন বৈষম্যের সমস্যাটি নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বেতন সমন্বয়ের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস পেয়েছি। আলোচনায় বিমানের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) আশ্বাস দিয়েছেন, আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

    এর আগে ২০২০ সালের মে মাস থেকে বিমানের পাইলটদের বেতন ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটার সিদ্ধান্ত হয়। ২০২১ সালে জুলাই মাসের মাঝামাঝি সময়ে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের একটি অফিস আদেশে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করেন। তবে পাইলটদের বেতন কর্তনের বিষয়টি বহাল থাকে। এরপর ক্ষুব্ধ হন তারা। তারা বেতন বৈষম্যের প্রতিবাদ জানান এবং ৩০ জুলাইয়ের মধ্যে বেতন সমন্বয়ের আহ্বান জানান। অন্যথায় বিমানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কাজ না করার ঘোষণায় দেন তারা। ফলে বেশ কয়েকটি রুটে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

    বিমানের জারি করা ওই আদেশে বলা হয়েছিল, বিমানে কর্মরত ‘কর্মকর্তা’ এবং যেসব ককপিট ক্রুর চাকরির বয়স শূন্য থেকে পাঁচ বছর, জুলাই মাসে তাদের কোনো বেতন কাটা হবে না।

    তবে আদেশে ককপিট ক্রুদের বিষয়ে বলা হয়, যেসব ককপিট ক্রুর (পাইলট অন্তর্ভুক্ত) চাকরির বয়স ৫ থেকে ১০ বছর জুলাই মাসে তাদের বেতন থেকে ৫ শতাংশ এবং যাদের চাকরিকাল ১০ বছর বা এর ঊর্ধ্বে তাদের ২৫ শতাংশ বেতন কাটা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com