1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

বিয়ের পরদিনই বরকে তালাক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পারিবারিকভাবে উৎসবের আমেজেই হয় বিয়ে। কিন্তু সে বিয়ে টিকলো না একদিনও। বরকে তালাক দিলেন কনে। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেলে কবুল বলে তারা বিয়ে করেছিলেন।

কনে ও তার পরিবারের ভাষ্য, বর মো. হাসান দৃষ্টি প্রতিবন্ধী। এই তথ্য গোপন করে বর পক্ষের লোকজন প্রতারণা করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তেওয়ারীগঞ্জের চর মটুয়া গ্রামের মনা চৌকিদার বাড়ির কৃষক মনির আহমেদের মেয়ে নাইমারল আক্তারের সঙ্গে পারিবারিকভাবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর এলাকার হাসানের বিয়ের কথা হয়। বৃহস্পতিবার দুপুরে ১৫ জন বরযাত্রী কনের বাড়িতে আসেন। দুপুরের খাবার শেষে দুই লাখ টাকা দেনমোহরে বর-কনের বিয়ে হয়। এরপরই কনে জানতে পারেন- বর চোখে দেখেন না। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কানাঘুষা চলে।

এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকে বসে দুই পক্ষ। বৈঠকে বিয়ে বিচ্ছেদ এবং খরচ বাবদ বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত হয়।

তবে এ বিষয়ে বর ও কনে পক্ষের লোকজন কোনো কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সফি উল্যাহ বলেন, ছেলে দৃষ্টি প্রতিবন্ধী। বিষয়টি কনে ও তার পরিবার জানতেন না। পরে বৈঠকে বিয়ে বিচ্ছেদ ও জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com