1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হচ্ছেন সামসুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া অন্য কোনো প্রার্থী এ পদে মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই হতে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান জানান, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করে। আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com