1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

বাজেটে সাধারণ মানুষের উন্নয়ন নেই: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:নতুন বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত কমিটি আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে নতুন বাজেট দিতে যাচ্ছে। পত্র-পত্রিকায় পরিষ্কার যা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা এই বাজেটে নেই।

তিনি বলেন, এই উন্নয়ন কার? যারা এই সরকারের মদদপুষ্ট, যারা সরকারের আশ্রয়ে রয়েছে, প্রশ্রয় পেয়েছে; তাদের বৃত্ত বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের এখানে কোনো স্থান নেই। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে বড় কথা বলছে। উন্নয়ন উন্নয়ন, কোন উন্নয়ন, কাদের উন্নয়ন, এই উন্নয়ন তো শুধু তাদের যারা দেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে, আর সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে।

তিনি বলেন, একটা নতুন বাকশাল ভিন্ন আঙ্গিকে, একটা নতুন স্বৈরাচার, একটা নতুন কর্তৃত্ববাদী সরকার গত ১২/১৩ বছর ধরে আমাদের যে অর্জনগুলো ছিল তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে আমাদের একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছে। আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে পুরোপুরিভাবে পরনির্ভরশীল একটা অর্থনীতিতে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা পথ খুঁজছি। এ জাতি তৈরি হয়ে আছে, তারা মুক্তি চায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com