1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

বাঁশখালী পৌরসভায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘলাইন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটাররা উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। সকাল থেকেই দীর্ঘলাইন দেখা গেছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ৯ ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি, পুলিশসহ প্রশাসনের দায়িত্বশীলরা মাঠে কাজ করছেন। তাছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ৩২০ জন পুলিশ সদস্য ও ১ প্লাটুন র্যা ব সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতিকেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী (মোবাইল)।

সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি), মোহাম্মদ হোছাইন (ডালিম), ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি), মোহাম্মদ আবদুল লতিফ (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে মো. বেলাল উদ্দীন (ফাইল কেবিনেট), মোহাম্মদ জসিম উদ্দিন (পাঞ্জাবি), মো. জামাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড), শাহাবুদ্দিন (গাজর), ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মাঈনুদ্দিন (পাঞ্জাবি), মো. আকতার হোসাইন (ব্রিজ), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোছাইন উদ্দিন (গাজর), মো. নঈমুল হক মানিক (ব্রিজ), মো. নাছির উদ্দীন (ব্ল্যাক বোর্ড), মো. নুরুল আলম (পাঞ্জাবি), মো. সোহেল (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ), আরফাত উদ্দীন (টেবিল ল্যাম্প), মো. জাকের হোসেন (উটপাখি), মো. নুরুল আলম (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নুরুনবী (পাঞ্জাবি), ৯ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন (ব্ল্যাক বোর্ড), মোহাম্মদ ওমর ফারুক (ডালিম) প্রতীকে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ১ নম্বর (১,২,৩) ওয়ার্ডে সেতারা বেগম (চশমা), ২ নম্বর (৪,৫,৬) ওয়ার্ডে রেবা তালুকদার (চশমা) ৩ নম্বর (৭,৮,৯) ওয়ার্ডে করিমা আক্তার (টেলিফোন), খালেদা বেগম (চশমা) প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com