1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ হতে প্রাপ্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী আর্থিক প্রণোদনা শুধু সাংবাদিকদের জন্যই নয়, তিনি করোনাকালে সকল সেক্টরে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন।

চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল রশিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী জেলার ৫১ জন সাংবাদিকদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com