1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

বঙ্গমাতার নামে হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নবপ্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় নতুন নামকরণের এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই বর্তমান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট’ নামকরণের প্রস্তাব করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার বিষয়সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আর. টি. এম. ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরিচালক (অর্থ) নইমুল হক চৌধুরী।

প্রসঙ্গত, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও নির্দেশনায় ২০১৮ সালের ১ অক্টোবর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন হয়। একই বছরের ২০ নভেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, সাতটি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও নয়টি নার্সিং কলেজকে অধিভুক্ত করে দুটি ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে এমবিবিএস কোর্সের প্রথম পরীক্ষা।

এর আগে বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সিলেট নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমায় ৮০ একর ভূমি অধিগ্রহণের প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com