1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব ডিজি বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার। খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক ঠাকুরগাঁওয়ে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও পাঁচ দিনের সময়

ফোনে প্রেম, দেশে ফিরেই প্রেমিকাকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আশিকের। একপর্যায়ে পরিচয় থেকে হয় প্রেমের সম্পর্ক। এরইমধ্যে ১৮ আগস্ট দেশে আসেন আশিক। দেখা করেন প্রেমিকা তরুণীর সঙ্গে।

পরে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন আশিক। পরবর্তীতে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান আশিক। এ ঘটনায় মামলা করেন ওই তরুণী। ঘটনাটি নোয়াখালীর কোম্পানীগঞ্জের।

এদিকে বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে আশিকের মা নেছা লাভলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত

রোববার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। অভিযুক্ত আশিকুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বলেন, ওই তরুণীর সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আশিকের মোবাইলে পরিচয়ের পর প্রেম হয়। ১৮ আগস্ট আশিক দেশে আসেন এবং ওই প্রেমিকা তরুণীর দেখা করেন।

পরে বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তিনি। পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান আশিক।

তিনি আরো বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই তরুণী। পরে এই মামলায় আশিকুরের মা নেছা লাভলীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com