1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের ‘মিথ্যা অভিযোগ’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন এক নারী। পরে ‘ঘটনা মিথ্যা’ স্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ওই নারী। উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৫ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার শিবপুর গ্রামের নবু শেখের ছেলে অমিত শেখ ও রাজা কাজীর ছেলে নাহিদ কাজীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিবেশী টুটুল মোল্লা এগিয়ে আসলে নবু শেখের স্ত্রী আসমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে আসমা বেগম ক্ষিপ্ত হয়ে ওইদিন কাশিয়ানী থানায় টুটুল মোল্লার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন এবং হাসপাতালে ভর্তি হন।

সম্প্রতি ওই নারী একটি অনলাইন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে থানায় তার করা অভিযোগ মিথ্যা ছিল বলে স্বীকার করেন। ওই নারী বলেন, ‘আমার ছেলেদের সঙ্গে প্রতিবেশী টুটুল মোল্লার কথা কাটাকাটি হয়। আমি রাগ করে থানায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করি। পরে কাশিয়ানী হাসপাতালে গিয়ে ভর্তি হই। সেখানে সাংবাদিকরা গিয়ে আমার কাছে ঘটনা জানতে চাইলে আমি তাদের কাছেও টুটুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা বলি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

ঘটনার বিষয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকিমুল ইসলাম মকিম বলেন, ওই নারীর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে ওই নারী থানায় করা অভিযোগ স্বেচ্ছায় প্রত্যাহার করে ভুল স্বীকার করেছেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আনোয়ার অভিযোগ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে অভিযোগদাতা ভুল স্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com