1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ জি এম কাদেরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেলটা ধরন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতোমধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনাভাইরাসের চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।

বিবৃতিতে বিরোধী দলীয় উপনেতা পরামর্শ দিয়ে বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com