1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ঘটনায় বিএনপির নিন্দা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৮৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‌‌’আমি বিএনপির পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‌’ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণ ও সরকারের ন্যায় আমরাও সমব্যথী। পবিত্র রমজানে এবং আজকে ঈদের দিনেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বিশ্বব্যাপী চলমান নৃশংসতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। এই শোকাবহ ঘটনার সময়ে বাংলাদেশের জনগণ এবং বিএনপি ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com