1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব: মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্বাবুয়ের বিরুদ্ধে দাপটের সঙ্গে টেস্ট ম্যাচ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের উড়িয়ে দিয়েছেন টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও বিশাল জয়। কিন্তু দ্বিতীয় টি-২০তেই হেরে যায় বাংলাদেশ।

ব্যাটসম্যানদের ভুলের কারণে ম্যাচটি হাত ছাড়া হয়ে যায়। আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলতে নামছে সফরকারীরা। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, যেহেতু একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।

দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে টি-টোয়েন্টি সিরিজে পাননি মাহমুদুল্লাহ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি— আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন— সব জায়গাই আমরা পূর্ণ করি। আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং— দু’দিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com