1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৭৩ রান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৭৩ রান করলেই সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের।

আইপিএলের ১৪তম আসরের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি ক্যাপিটাল।

দলের হয়ে ৩৪ বলে সাত চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার পৃথ্বী শ। ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫১ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া ৩৭ রান করেন সিমরন হিতমায়ার।

এ ম্যাচে যারা হেরে যাবে তাদের জন্য আরও একটি সুযোগ থাকছে। সোমবার অনুষ্ঠিতব্য এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে আজকের পরাজিত দলের।

সোমবার শারজায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারেন সাকিব অথবা কোহলিরা।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, স্রেয়াশ আইয়ার, সিমরন হিতমায়ার, আক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুমারন, কাগিসো রাবাদা,আভিষ খান, আনরিচ নর্টজে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com