1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, টানা নিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ চরমে বিএনপি নেতা মাহবুবুল আলম মন্টুর আম্মা রেনু বেগমের ইন্তেকাল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ।। ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ পরিস্থিতি—নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: গ্যাস সংকটে যাত্রাবাড়ীর জনজীবন বিপর্যস্ত আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা শেখদীতে তীব্র গ্যাস সংকটে ক্ষুব্ধ এলাকাবাসী, রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাওয়ের ঘোষণা সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভান্ডারিয়ায় সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় সম্প্রীতি বিনির্মাণ সভা অনুষ্ঠিত

ফতুল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে ফতুল্লার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷

নিহত রাবেয়া বেগম ভোলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তার স্বামী অপু বরিশালের কোতোয়ালি থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তাদের চার সন্তান রয়েছে। তারা সবাই ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

নিহতের স্বামী অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা ধার দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি চার ছেলে সন্তানকে বাসায় রেখে বাহিরে নানাজনের বাসায় থাকেন এবং গার্মেন্টসে কাজ করেন।

তবে বাড়ির লোকজন জানান, সোমবার রাতে তারা অপুকে বাসায় আসতে দেখেছেন। মঙ্গলবার সকালে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের শিশু সন্তানরা জানায়, তাদের মা-বাবা এক রুমে থাকেন আর তারা পাশের আরেকটি রুমে থাকে। রাতে তাদের বাবা বাসায় এসেছিলেন। রাতে কখন তাদের মাকে হত্যা করা হয়েছে তারা জানে না। তখন তারা ঘুমিয়ে ছিল।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com