1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

প্রেসক্লাব রামপালের কমিটি গঠন : সভাপতি সবুর রানা, সম্পাদক সুজন মজুমদার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : ‘প্রেসক্লাব রামপাল’ এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা গাজী আ. জলিল স্মৃতি পাঠাগারে কবির আকবর পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী কমিটির সভাপতি এম, এ সবুর রানা বিগত সময়ের কার্যক্রম তুলে ধরে সকলকে অবহিত করেন এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

প্রেসক্লাব রামপাল এর সদস্য প্রয়াত আ. হাকিমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দোয়া করা হয়।
নাজমুল হুদা’র সঞ্চালনা সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। দৈনিক লোকসমাজ প্রতিনিধি এম, এ সবুর রানাকে পুনরায় সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভি প্রতিনিধি সুজন মজুমদার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক দেশ ও আজকের তথ্য পত্রিকার প্রতিনিধি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি দৈনিক অনির্বাণ প্রতিনিধি কবির আকবর পিন্টু, সহ সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি গাজী শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক দৈনিক ডেসটিনি প্রতিনিধি মিলন মন্ডল, অর্থ সম্পাদক মানবজমিন প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পিএনএস প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃভূমি প্রতিনিধি সরদার মুহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক খুলনাঞ্চল প্রতিনিধি মো. মেহেদী হাসান, সদস্য যথাক্রমে দৈনিক নয়াশতাব্দী প্রতিনিধি নাজমুল হুদা, দৈনিক সুন্দরবন প্রতিনিধি মো. তৌকির হোসেন, দৈনিক কালান্তর প্রতিনিধি মো. হাফিজুর রহমান, দৈনিক নবদিগন্ত প্রতিনিধি লায়লা সুলতানা, দৈনিক মাতৃজগত প্রতিনিধি আবু নাঈম গাজী। আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com