1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, পালানোর সময় প্রেমিক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুঠিয়ায় প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় সুনিল কুমার (২২) নামে এক প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে বেলপুকুর থানা পুলিশ তাদের আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করেছে। আটক সুনিল কুমার জামালপুর জেলার সদর থানার বজরামপুর এলাকার হরিজন পল্লীর মৃত আশক কুমারের ছেলে। ভুক্তভোগী প্রেমিকার (১৮) বাড়িও ওই এলাকায়।

পুঠিয়ার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের দিন তারা রাজশাহী মহানগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সেখানে আসার পথে উপজেলার বানেশ্বর বাজারের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা রাতযাপন করে। হোটেলে অবস্থানকালে সুনিল কুমার ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে সে জানায়।

পরদিন সকালে কৌশলে সুনিল কুমার প্রেমিকাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার পিছু নিয়ে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় ধরে ফেলে। সেখানে তাদের মধ্যে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে পুঠিয়া থানায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে প্রেমিক সুনিল কুমারের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় সুনিল কুমারকে আটক দেখিয়ে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসাপালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলে ওসি সোহরাওয়াদী জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com