1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী রাজনীতিতে নতুন গতি: সিলেট থেকে প্রচারণা শুরু, নারায়ণগঞ্জে তারেক রহমানের পথসভা ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান

প্রেমিকাকে কোলে তুলে রাহুল গান্ধীর পোজ! আসল ঘটনা কি?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সম্প্রতি ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয় ২০১৫ সালের একটি ইংরেজি রোমান্টিক সিনেমা ‘ফিফটি শেডস অব গ্রে’। তার পর থেকেই দেশটির একাংশের মনে একটাই প্রশ্ন, এই সিনেমার নায়ক কি রাহুল গান্ধী কিনা! ছবির একটি দৃশ্য এরইমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তা দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ একধাপ এগিয়ে বলছেন, ‘রাহুল গান্ধীর আবার একটা প্রেমিকাও রয়েছে তাহলে!
আসল বিষয় হচ্ছে, জনপ্রিয় সিনেমা ফিফটি শেডস অব গ্রে’র অভিনেতা জেমি ডর্নন দেখতে অনেকটাই রাহুল গান্ধীর মতো। ফলে সিনেমার দৃশ্যে ডর্ননকে দেখে তাকে রাহুল বলে গুলিয়ে ফেলছেন তারা। আবার কেউ কেউ কেবল মাত্র মশকরা করার জন্য ট্রেন্ডের সঙ্গে পা মেলাচ্ছেন। টুইটারে দাবি উঠেছে, জেমির সঙ্গে চেহারার মিল রয়েছে রাহুলের। একজন পোস্ট করেছেন যে, তার মাকে ছবির একটি দৃশ্য দেখাতেই তার মা বলে উঠেছেন, এ কী, রাহুল গান্ধীর প্রেমিকা আছে জানতামই না! আবার অনেকেই মশকরা করে লিখেছেন, রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে কিন্তু আমার নেই।

যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে জেমি ডর্নন অভিনীত চরিত্র ক্রিস্টিয়ান গ্রে কোলে তুলেছেন ডাকোটা জনসন অভিনীত অ্যানাস্টেশিয়া স্টিলকে। ছবিটি পোস্ট করে জনৈক ব্যাক্তি কংগ্রেসের নেতাকে উল্লেখ করে লিখেছেন, এ সব কী আচরণ! আবার অনেক মেয়েই নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করে লিখেছেন, তিনি এ সব একদম পছন্দ করছেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
১০

© ২০২৩ bongonewsbd24.com