1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান ত্যাগের নাম মামুন হাসান, অবমূল্যায়নের গল্প মিরপুর–কাফরুলে

প্রবাসীরা দেশে ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন।

অবশ্য এই অর্থ তিনি অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবেও জমা রাখতে পারবেন।

পরবর্তীতে বিদেশ যাওয়ার সময় জমাকৃত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারবেন।

আজ বুধবার বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তবে দেশে আসার সময় সঙ্গে ১০ হাজার মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকলে তা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অতিরিক্ত বৈদেশিক মুদ্রা রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় উল্লেখ করে ১০ হাজার ডলারের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই সময়ের পর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com