1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

প্রধানমন্ত্রী গাজীপুরে আসছেন কাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) গাজীপুরে আসছেন। বাংলাদেশ স্কাউটসের পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এএইচএম শামসুল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাকে চলমান ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব এ্যাওয়ার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী।

৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। দেশ-বিদেশের ১০,৯৯৬ জন স্কাউট, স্কাউট লিডার ও কর্মকর্তা এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। জাম্বুরিতে স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরি আয়োজকরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩। সারা দেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১০,৯৯৬ জন এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছে।

জাম্বুরিতে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি, দেশি-বিদেশি স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে স্মৃতিচারণসহ পরস্পরের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com