1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

প্রথমবারের মতো ইউএনডিপি’র কান্ট্রি ইকোনোমিস্ট হলেন নাজনীন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দিবেন তিনি।

উল্লেখ্য, ১লা জুলাই থেকে তিনি ইউএনডিপি ঢাকা কার্যালয়ে নতুন যাত্রা শুরু করবেন। এক বছরের জন্য তার লিয়েন (বৈদেশিক চাকরি) মঞ্জুর করেছে সরকার। এই সময় তিনি সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না। পরবর্তীকালে ধাপে ধাপে তার লিয়েনের মেয়াদ বাড়তে পারে। ইউএনডিপিতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হলো।

ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কমর্রত ছিলেন। সেই চাকুরী থেকে লিয়েন এ তিনি ইউএনডিপির বর্তমান দায়িত্বে এসেছেন।

বিআইডিএস-এর গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ড. নাজনীন। গবেষণায় নাজনীন আহমেদের অভিজ্ঞতা ২৪ বছরের।

তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন।

নাজনীন আহমেদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন ও এনজিও ফাউন্ডেশনেরও সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com