1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

পুঁজিবাজারে বড় ধরনের ধস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত দুই দিনের চেয়ে আজ আরও বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রথম দুই ঘণ্টা সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ আড়াই ঘণ্টায় সূচক ছিল নিম্নমুখী।

আর তাতেই দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৭৭ পয়েন্ট। এর ফলে রোববার উত্থানের পর সোম, মঙ্গল এবং বুধবার টানা তিনদিন পুঁজিবাজারে দরপতন হলো।

প্রাপ্ত তথ্য মতে, আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৪২ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৪৮০টি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে ৭ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬৬ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৩১ পয়েন্ট কমে দুই হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম লিমিটেড। তৃতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংকের শেয়ার। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেনেক্সইনফোসেস, সোনালী পেপার এবং সাইফ পাওয়ার লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট কমে ২১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com