1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

পাকিস্তানে বাস গিরিখাতে পড়ে নিহত ৩৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলা অঞ্চলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামজা আঞ্জুম বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

তিনি বলেন, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেয়ার সময় বাসটি একটি সেতুর পিলারের সাথে ধাক্কা খায়। পরে বাসটি একটি গিরিখাতের মধ্যে পড়ে এবং তারপরে আগুন ধরে যায়।

তিনি জানিয়েছেন, নিহত ও হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের রাস্তায় ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com