1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পাইকগাছায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রতাপকাটী গ্রামে রাস্তার দু’পাশের মাটি দিয়ে ড্রেন ও কয়েকটি কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণসহ নানাভাবে দখলে নেয়ায় চলতি বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়েছে সেখানকার অন্তত ৩ শতাধিক পরিবার। এছাড়া বর্ষার পানি নিষ্কাশিত হতে না পেরে ঐএলাকার কয়েকটি কবরস্থান, ফলদ বাগান পানির নিচে তলিয়ে গেছে। ভেঙ্গে পড়েছে মাটির ঘর। ইতোমধ্যে সেখানে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

উপজেলার রামচন্দ্র মৌজার প্রতাপকাটি গ্রামের উত্তর পাড়ার অধিকাংশরাই দরিদ্র। কৃত্রিম জলাবদ্ধতায় সেখানকার জনজীবন রীতিমত দূর্বিসহ হয়ে উঠেছে বলেও জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের বাড়ির উঠানে ও রাস্তায় পানি উঠে গেছে। একাধিক মাটির ঘর ধ্বসে পড়েছে। পানিতে তঁলিয়ে গেছে কয়েকটি কবর স্থান। পানি না সরায় অনেকে বাড়ি থেকে বের হতে পর্যন্ত পারছেনা। কৃত্রিম জলাবদ্ধতায় দূর্বিসহ জীবন-যাপনের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় কেউ মারা গেলে কবর দেওয়ারও জায়গা নেই বলে জানান কয়েক জন।

স্থানীয়রা জানান, বছর তিনেক আগেও রাস্তার দু’পাশ দিয়ে ড্রেন ছিল। বর্ষা মৌসুমে ড্রেনগুলো দিয়েই বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশিত হত। তবে বর্তমানে ড্রেনের উপর মাটিভরাট করে দখল নেয়া হয়েছে। কেউবা আবার ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে দখলে নিয়েছেন। ইতোমধ্যে এ এলাকার কয়েকটি কালভার্টের মুখেও মাটি ভরাট করে দেওয়া হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসী ড্রেন ও কালভার্টগুলোর সামনে থেকে মাটি সরিয়ে ড্রেনের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com