1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

পশ্চিমবঙ্গের বন্যা ‘মানবসৃষ্ট’! মোদির কাছে মমতার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি। এ পরিস্থিতিতে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘মানবসৃষ্ট’ বন্যা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ করেছেন। আজ বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মমতাকে ফোন করেন মোদি। তখন মমতা এ অভিযোগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আজ বুধবার মমতা কাছে বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন মোদি। একইসঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সব রকমের সহায়তার আশ্বাস দেন তিনি। সূত্রের খবর, সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ তুলেছেন মমতা। ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। পলি পরিষ্কার করলে ডিভিসির তিনটি জলাধারে অতিরিক্ত দুই লাখ কিউসেক পানি ধরত। পলি পরিষ্কার করলে আর অতিরিক্ত পানি ছাড়তে হত না। এমনটাই দাবি মমতার।

নবান্নের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, ৫৪ হাজার কিউসেক পানি ছাড়বে বলে ডিভিসি দুই লাখ কিউসেক পানি ছেড়েছে বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। এদিকে হেলিকপ্টারে করে আজ বুধবার খানাকুল এলাকা পরিদর্শনের কথা ছিল মমতার। সেই পরিকল্পনা বাতিল হয়েছে।

খারাপ আবহাওয়ার জেরেই তার সূচিতে বদল হয়েছে। খানাকুলের হেলিপ্যাড এলাকা পানিতে ডুবে গেছে বলে জানা যাচ্ছে। ফলে হেলিকপ্টারে আর নয়, সড়কপথেই তিনি রওনা দিয়েছেন আমতার উদ্দেশে। পরে আবহাওয়ার উন্নতি হলে পরবর্তী কর্মসূচি জানাবেন মুখ্যমন্ত্রী মমতা।

সূত্র: জি নিউজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com