1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব ডিজি বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার। খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক ঠাকুরগাঁওয়ে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও পাঁচ দিনের সময়

পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা নয় : ডিআইজি আক্তারুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা করা হবে না। যে সব ক্রেতারা অনলাইনে কোরবানির পশু কিনবেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরে ডিআইজি এসএম আক্তারুজ্জামান পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com