1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

পরীমনির ‘মম’ চয়নিকা আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে অনৈতিক কাজে সহযোগিতা করায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সাড়ে ৬টার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীমনির অনৈতিক কাজে সংশ্লিষ্টতা থাকায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর উপর নজরদারি অব্যাহত ছিল। আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সব সময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোট ক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমনিকে সাহস যুগিয়েছিলেন চয়নিকা। ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে আনা সংবাদ সম্মেলনে পরীর পাশে ছায়ার মতো ছিলেন তার ‘মম’ চয়নিকা চৌধুরী। সংবাদ সম্মেলনের সময় পরীর কাঁধে হাত দিয়ে বসে ছিলেন চয়নিকা। তার চেহারায় মলিনতা ফুটে উঠেছিলো। সে রাতে পরীর হাউমাউ করে কান্না দেখে টিস্যু দিয়ে বারবার নিজের চোখ মুছছিলেন চয়নিকা।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র‍্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com