1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

পরীমণি-রাজ এখন ডিবিতে, রিমান্ড শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলার তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি)।

রাজধানীর বনানী থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দুটি দায়ের হওয়ার পর রাতেই তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, “একজন নায়িকা ও একজন প্রযোজকসহ ৪ জনের বিরুদ্ধে তিনটি মামলা বনানী থানায় রেকর্ড হয়েছে। এর মধ্যে দুটি আলাদা মাদক মামলা ও একটি পর্নোগ্রাফি আইনে মামলা। মাদকের দুটি মামলা রাতেই ডিবিতে পাঠানো হয়েছে। রিমান্ড পাওয়ার পর তারা আসামিও বুঝে নিয়েছে। প্রযোজকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে, যেটি পর্নোগ্রাফি আইনের। সে মামলার তদন্তের বিষয়ে আমরা কোনও অর্ডার পাইনি। কোনও অর্ডার না পেলে মামলাটি আমরাই তদন্ত করব।”

এদিকে পরীমনি ও রাজের মাদকের দুটি মামলার তদন্তভার পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘আমি দুটি মাদক মামলা তদন্তের অর্ডার পেয়েছি। আসামিরাও আমাদের কাস্টডিতে আছেন। তাদের চার দিনের রিমান্ডে পাওয়া গেছে। তাদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় পরীমণি, রাজ ও আরও দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে র্যািব। এর আগে র্যামব কার্যালয়ে পরীমণি ও রাজকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর পর তাদের বনানী থানায় হস্তান্তর করা হয়।

র্যা ব জানায়, মাদকের চাহিদা মেটাতে পরীমণি নিজ বাসায় ‘মিনি বার’ স্থাপন করেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিকে চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। একই মামলায় অভিনেত্রীর মামা পরিচয় দেয়া আশরাফুল ইসলাম দীপুকেও চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক মামলায় প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকেও চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com