1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত ট্রাক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পদ্মায় তীব্র স্রোতের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না ফেরি। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে এই নৌ রুটে। এতে দৌলতদিয়া ঘাটে পারের জন্য অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।

সোমবার (৩০ আগস্ট) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন চালক ও সহকারীরা। নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সবজিসহ কাঁচামালের।

সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরি পারের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর বাজার পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় ২ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। এসব ট্রাক রবিবার রাতে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে থাকে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে জানিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, তীব্র স্রোত থাকায় পদ্মা পার হতে ফেরির সময় বেশি লাগছে। এতে ঘাটে এসে যানবাহনকে পার হতে অপেক্ষা করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com