1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

ন্যান্সির নতুন গান ‘শুকনো মোমবাতি’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন গান ‘শুকনো মোমবাতি’।

‘আমার শুকনো মোমবাতি মেটাক তোমার ধার দেনা, আমার অন্ধ ঝাড়বাতি দেখাক তুমি কার চেনা’-এমন কথা ও সুরের গানটি সৃষ্টি করেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। ন্যান্সির কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা।

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, “গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় দর্শক শ্রোতাদের মাঝে গানটি বেশ ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, ন্যান্সির অনবদ্য কণ্ঠশৈলীতে গানটি শ্রোতাদের দারুণ স্পর্শ করবে বলে আশা করছি।”

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, “বেশ ভালো লেগেছে গানটি করতে পেরে, ব্যাতিক্রমধর্মী একটা আমেজ আছে এর সুরে ও কথায় যা অনেকটাই আলাদা ধাঁচের। কবি ও গীতিকার পলিনের জন্যে শুভ কামনা রইলো।”

গানের কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়ণও করেছেন পলিন কাউসার।

তিনি বলেন, “আমি আমার গানকে একটি ম্যাডিটেটিভ প্যাটার্নে করার চেষ্টা করি, যেন মানুষ তার নিজস্ব একটি রিদমের সাথে একে মেশাতে পারে খুব সহজেই। গান আমার কাছে কেবল কথা ও সুরের সহজ কোনো সিম্ফনি নয় বরং তার চাইতে বেশি কিছু যা হয়তো একটি মিউজিক্যাল সায়েন্স। ন্যান্সি আপুর গায়কী ও রাজন দা’র সঙ্গীতায়োজনে গানটি প্রাণ পেয়েছে।”

গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মিউজিক কোম্পানি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com