1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। সর্বশেষ ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কোনো তথ্য না পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে অনেকেই আটকা পড়ে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ একসঙ্গে কাজ করেছে। অনেক দোকানি আগুন থেকে বাঁচতে মার্কেটের বিভিন্ন দোকানের ছাদে উঠে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন।

এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহেব আলী বলেন, ভেতরে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস এবং পুলিশের এই কর্মকর্তা। তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বইগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com