1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৮৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার গোলখালি শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌহিদুল ইসলাম (২৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে ও গোলাম রসুল (১৭) একই গ্রামের ফজর মোল্লার ছেলে।

জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক শ্যামনগর উপজেলা থেকে ভেতর রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম নিহত হন।

স্থানীয়রা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে গোলাম রসুলের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রণজিৎ মণ্ডল বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত ও আহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com