1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

নিউজিল্যান্ডকে মামুলি লক্ষ্য দিল ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মামুলি সংগ্রহ পেয়েছে বিরাট কোহলির দল।

নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১১০ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে এ ম্যাচে ইনিংস উদ্বোধনে নামেন লোকেশ রাহুল ও ঈশান কিষান। টপ অর্ডারে সুযোগ পেয়েও ব্যর্থ হন কিষান। মাত্র ৪ রানে আউট হন তিনি।

ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। রাহুল ১৮, রোহিত শর্মা ১৪, বিরাট কোহলি ৯, রিশাভ পান্ট ১২ রানে সাজঘরে ফেরেন। এছাড়া ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া।

শেষ দিকে জাদেজার অপরাজিত ২৬ রানের ক্যামিওতে দলীয় শতক পার করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ইশ সোধি দুটি এবং টিম সাউদি ও অ্যাডাম মিলনে একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com