1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব ডিজি বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার। খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক ঠাকুরগাঁওয়ে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও পাঁচ দিনের সময়

নাসিক কাউন্সিলরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে আইসিটি আইনে মামলা হয়েছে।

সোমবার দুপুরে মো. এমরান হোসেন নামে এক ব্যক্তি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি (সাইবার ট্রাইব্যুনাল মামলা নং- ২৯০/২০২১) দায়ের করেন। যার ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১) (ক)/২৯(১)/৩৫।

মো. এমরান হোসেন সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা তার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে এমরান হোসেনের এডিট করা ছবিসহ আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে আরেকজনের ম্যাসেঞ্জারে পাঠায়।

এছাড়াও রুহুল আমিন মোল্লা তার ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন তারিখে ও সময়ে এমরান হোসেনকে হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে যাচ্ছেন এবং এডিট করা ছবিসহ স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারণার মাধ্যমে বাদীর সামাজিক মানহানি করেছেন।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com