1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল

নারীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরের টিকটক ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টর হাসিবুর রহমানের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক নারী সহশিল্পীর সঙ্গে রোমান্টিক গানে ওই শিক্ষককে নানা অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।

জানা গেছে, প্রক্টর ড. হাসিবুর রহমান ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। ড. প্রীতম কুমার দাসের মেয়াদ শেষ হলে গত সোমবার প্রক্টর হিসেবে নিয়োগ পান হাসিবুর রহমান। আজ দায়িত্ব নেন তিনি। এর আগেই তার টিকটক ভিডিও ভাইরাল হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

টিকটক ভিডিওটি ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে হাসিবুর রহমানকে ‘টিকটক প্রক্টর’ উল্লেখ করে চলছে নানা সমালোচনা।

ড. হাসিবুর রহমানের সহকর্মী এক শিক্ষক বলেন, ‘সহকর্মীর এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আমরা চরম বিব্রত। কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন তিনি। লজ্জায় কোনো কথা বলতে পারছি না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও ভিডিও মেসেজ করে হাসাহাসি করছেন।’

এ বিষয়ে জানতে চাইলে পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক হাসিবুর রহমান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে নিউজ করার কিছু নেই। টিকটক ভিডিওটি নিজেই তৈরি করেছি এবং ফেসবুকে পোস্ট করেছি। এটি অন্যভাবে নেওয়ার কিছুই নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com