1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান বিজিএমইএ’র বিশেষ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ৪ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

নারায়ণপুরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত ১৬

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ১৬ বরযাত্রী নিহত হন। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা যায়নি।

এই খবর ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com