1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

নারায়ণগঞ্জে মামুনুলকাণ্ড: প্রধান আসামির কারাবন্দী অবস্থায় মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আটকের ঘটনায় ঘেরাও পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন (৫০) কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।

নিহত মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানায় ৪টি মামলায় গ্রেপ্তারের পর কারাগারে আনা হয় মাওলানা ইকবাল হোসেনকে। পরে তিনি অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বেশ কয়েকবার পাঠানো হয়েছিল।

পরবর্তীতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় ১১ মে ঢাকা জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলখানায় ফোন করে জানতে পারি সেই লোকটি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোনারগাঁ থানার দুই মামলায় গ্রেপ্তার হন হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনসহ ৪ জন।

৩ এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ সোনারগাঁয়ের ‘রয়েল রিসোর্টে’ সন্দেহজনকভাবে স্থানীয় জনতা দ্বারা অবরুদ্ধ হন। পরে বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুরসহ এলাকায় তাণ্ডব সৃষ্টি করে। রয়েল রিসোর্ট ছাড়াও হেফাজতকর্মীরা ঘটনার দিন সোনারগাঁ এলাকার একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে যান চলাচলে ব্যাঘাত ঘটায়, জনমনে ভয়ভীতি সঞ্চার এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

ওই সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন মাগরিবের নামাজের পর মসজিদের মাইকে উসকানিমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আসামিরা মামলাগুলোর অন্যতম এজাহারনামীয় আসামি বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com