1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

নকল গয়না দেওয়ায় বিয়েতে মারামারি, কনে তালাক, জরিমানা দিয়ে বরপক্ষ বিদায়!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়েতে দেওয়ার কথা ছিল সোনার বালা। সেখানে বরপক্ষ নিয়ে আসে সিটি গোল্ডের ইমিটেশনের (নকল সোনা) বালা। এ নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে মারামারি হয়েছে। বরপক্ষকে এক দিন আটকে রেখে কনেকে তালাক করিয়ে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায় গতকাল শুক্রবার রাতে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলে মো. মফিজুল ইসলামের প্রায় আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয়। গতকাল রাতে ছিল কনে বিদায়ের দিন। ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন বর মফিজুল।

একদিকে বরপক্ষের খাওয়াদাওয়া চলছিল, আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। এ সময় কনের ভাবি টের পান যে বরপক্ষের দেওয়া হাতের বালা দুটি স্বর্ণের নয়, সিটি গোল্ডের। এ নিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সারা রাত বরপক্ষকে আটকে রাখেন কনেপক্ষের লোকজন। আজ শনিবার দুপুরে দুই পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ বিকেলে ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com