1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে চলবে বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে ৮ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের বসেন সরকারের কর্মকর্তারা। সেখানে ভাড়া বাড়ানোর উভয়পক্ষের মধ্যে এসব বিষয়ে মতৈক্য হয়।

প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারের জন্য ১ টাকা ৮০ পয়সা ভাড়া আদায় করা হবে। বর্তমানে ভাড়া ১ টাকা ৪২ পয়সা। মহানগর এলাকায় বাসে যাত্রীপ্রতি কিলোমিটারে আদায় করা হবে ২ টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে আদায় করা হবে ২ টাকা ৫ পয়সা। বর্তমানে বড় বাসে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে নেওয়া হয় ১ টাকা ৬০ পয়সা। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না। এই ভাড়া শুধু ডিজেল চালিত বাসের।

বৈঠক শেষে বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, আজই ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন ভাড়া কাল থেকেই কার্যকর হবে।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সারা দেশে বাস ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা।

এখন ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বাস মালিকেরা যাত্রী পরিবহনের ঘোষণা দিলেন। তবে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাক–কাভার্ড ভ্যান মালিকেরা।

পণ্য পরিবহনের যানবাহনের ভাড়া সরকার ঠিক করে দেয় না। ফলে বনানীতে বিআরটিএ কার্যালয়ের ওই বৈঠকে ট্রাক–কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা ছিলেন না। ওই বৈঠক চলার মধ্যে বিকালে এ খাত-সংশ্লিষ্ট মালিক সংগঠনগুলো জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রাজধানীর তেঁজগাওকেন্দ্রিক পণ্য পরিবহনে যুক্ত মালিকদের দুটি সংগঠন আছে। এর একটি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতি। আজ বিকালে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলেছে তারা। অপর সংগঠন বাংলাদেশ ট্রাক–কাভার্ড ভ্যান, ট্যাংক লরি ও প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান প্রথম আলোকে বলেছেন, তাঁরাও ধর্মঘট চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com