1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্বিতীয় টি-টোয়েন্টি বিকেলে খেলতে নামবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একদিনের ব্যবধানে আজ (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরে যায় ১৭ রানে।

হারারেতে প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডারদের মিসফিল্ডিংয়ে জিম্বাবুয়ে তোলে ৩ উইকেটে ২০৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহানের লড়াইয়ে ম্যাচের শেষ ওভার পর্যন্ত টিকে থাকে বাংলাদেশ।

যদিও শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের শেষ ৬ ওভারে ৯১ রান হজম করে বাংলাদেশি বোলাররা। এই ৬ ওভারে বোলিং করেছেন দলের সেরা তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

শেষ ৬ ওভারে নব্বইয়ের বেশি হজম করায় ম্যাচে ১০-১৫ রান বেশি দেওয়া হয়ে গেছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক সোহান। সামনের ম্যাচে এই ভুল কাটিয়ে ভালো করতে চান এই অধিনায়ক।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘ম্যাচটা (প্রথম ম্যাচ) খুব ভালো ছিল। আমার কাছে মনে হয় যে, আমরা ডেথ ওভারে শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারি নাই। তারাও ভালো ব্যাটিং করেছে। আমার কাছে মনে হয় যে, কিছু জায়গা আছে যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।

কোনো কিছু নিয়ে কারণ দেখতে চাচ্ছি না। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং সব আমরাই। যেটাই করি, আমরাই ভালো করতে হবে। শেষ ৬ ওভারে হয়ত আমরা আজ ভালো বোলিং করতে পারি নাই। আমি আশা করতেছি, নেক্সট ম্যাচে আরও উন্নতি হবে এই জায়গায়, ইনশাআল্লাহ।

২০০ রান তাড়া করা বড় ব্যাপার। আমরা ড্রেসিং রুমে যখন ছিলাম, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, উইকেটটা বেশ ভালো আমরা তাড়া করতে পারবো।

এই ম্যাচের মধ্যেই অনেক ইতিবাচক দিক আছে, আমরা সেগুলো নিবো। আর ক্লিছু জায়গায় উন্নতি জায়গা আছে, সে জায়গাগুলো উন্নতি করে আমরা সামনের ম্যাচ খেলবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com