1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান ত্যাগের নাম মামুন হাসান, অবমূল্যায়নের গল্প মিরপুর–কাফরুলে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।

রাজবাড়ী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে ফেরিঘাটে সেভাবে ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওযার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com