1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

‘দেশ গঠনে বঙ্গবন্ধুর পরিবারের মতো আত্মত্যাগ বিশ্বে নেই’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের মতো পৃথিবীর দ্বিতীয় কোনো রাজনৈতিক পরিবার দেশ গঠনে এতো আত্মত্যাগ করেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। এ সময় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন তিনি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় কোনো রাজনৈতিক পরিবার নেই, যারা দেশ গঠনে এতো বড় আত্মত্যাগ করেছে। অথচ জিয়া, এরশাদ ও খালেদা জিয়া এ পরিবারের বিরুদ্ধে বিভিন্ন গুজব রটিয়েছে। পঁচাত্তর পরবর্তী সময়ে গুজব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা ব্যাপক পারদর্শিতা দেখিয়েছে। যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।’

বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩৫ বছর আগেই বাংলাদেশ স্বপ্নের জায়গায় পৌঁছে যেত মন্তব্য করে তিনি বলেন, ‘পঁচাত্তরে ১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। সম্ভাবনার দরজা বন্ধ করে দিয়েছে। দারিদ্র্য ও বৈষম্যের কোলে ঠেলে দিয়ে, ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ থেকে ৩৫ বছর আগেই আমরা স্বপ্নের জায়গায় পৌঁছে যেতাম।’

বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর শাসনামলকে উন্নয়নের বিস্ময় আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেই সাড়ে তিন বছর সময়কালকে স্বাধীনতাবিরোধীরা সব সময় কলঙ্কিত করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর শাসনামলের সেই সাড়ে তিন বছরের সময়ের গবেষণায় রাষ্ট্রবিজ্ঞানীরা বিস্ময় প্রকাশ করেন। কোনো শাসনতন্ত্র ছিল না। রক্তাক্ত বাংলাদেশ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নাই। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে শাসনতন্ত্র দিয়েছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৪ সালেই সমুদ্র আইন ও স্থল সীমান্ত আইন করে দিয়ে গেছেন। সীমানা নির্ধারণে পৃথিবীর দেশে দেশে কত রক্তপাত হচ্ছে। একটি বুলেট খরচ করা ছাড়া বঙ্গবন্ধুর আইনে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করেছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জেলখানায় নিরাপত্তা নাই, প্রকাশ্য জনসভায় গ্রেনেড হামলা। তখন আইনের শাসন ছিল না; বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানরা নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এরকম একটা জায়গা থেকে গত ১২ বছরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে সফলতার চূড়ায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে দেশ গঠন করেছিলেন, সে সুন্দর জায়গায় আমরা পৌঁছাচ্ছি।’

বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নৌ পরিবহন সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com