1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে পাচার হওয়া ২জন কিশোরকে পরিবারে ফিরালো খায়রুল আলম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেখদী আব্দুল্লা মোল্লা স্কুল কেন্দ্র–৩ কমিটির বৈঠক অনুষ্ঠিত রক্তের ওপর দাঁড়িয়ে উড়েছিল যে পতাকা, সেই ইতিহাস আজ তারেক রহমানের হাতে মাদারীপুরে অবৈধভাবে সার ঢুকছে ডিলারের গোডাউনে, প্রশাসন নিষ্ক্রিয় কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের দাউদকান্দিতে ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: যুবসমাজকে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান বিএনপি নেতার নির্বাচন প্রশ্নবিদ্ধের ষড়যন্ত্র চলছে: বিএনপি ষড়যন্ত্রে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৫ হাজার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশে। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। চট্টগ্রামে ৩ ও সিলেটে ১ জন মারা গেছেন।

দেশে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু এবং ৩ হাজার ৪৪৭ জনের শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ১২ হাজার ৪৮৯।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com