1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, টানা নিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ চরমে বিএনপি নেতা মাহবুবুল আলম মন্টুর আম্মা রেনু বেগমের ইন্তেকাল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ।। ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ পরিস্থিতি—নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: গ্যাস সংকটে যাত্রাবাড়ীর জনজীবন বিপর্যস্ত আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা শেখদীতে তীব্র গ্যাস সংকটে ক্ষুব্ধ এলাকাবাসী, রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাওয়ের ঘোষণা সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভান্ডারিয়ায় সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় সম্প্রীতি বিনির্মাণ সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে কলেজে ভর্তি না হতে পেরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ, কুমিল্লা জেলা পতিনিধি  : কুমিল্লার দেবীদ্বারে কলেজে ভর্তি হতে না পেরে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান মুন্নী(১৬) নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল গ্রামের আনোয়ার হোসেনের ৪ মেয়ে ও ২ পুত্র সন্তানের মধ্যে বড় সন্তান নুসরাত জাহান মুন্নী ধামতী কামিল মাদ্রাসায় আলীম শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী। মঙ্গলবার সকাল ৭টায় নিজ ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান মুন্নী আত্মহত্যা করে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কারন বলতে না পারলেও তার সহপাঠীদের বক্তব্য, মুন্নী কলেজে ভর্তি হতে না পাড়ায় রাগ ও অভিমানে আত্মহত্যা করতে পারে।

তার মৃত্যু সংবাদে দেখতে আসা কয়েকজন বান্ধবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুসরাত জাহান মুন্নী এবং তার ছোট বোন ইসরাত জাহান ইভা আমাদের সাথে ধামতী কামিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। মুন্নীর ইচ্ছা ছিল কলেজে লেখা পড়া করবে। তার ইচ্ছা উপেক্ষা করেন তার ‘বাবা- মা’। বাধ্য হয়ে ধামতী কামিল মাদ্রাসায় ভর্তি হতে হয়। সেই থেকে ইচ্ছার বিরুদ্ধে সে মাদ্রাসায় ভর্তি হলেও মাদ্রাসায় লেখা পড়ায় অমনোযোগী ছিল। ঘটনার তিনদিন পূর্বে উপজেলার উজানীজোড়া গ্রামে সে ও তার ছোট বোন ইভাসহ নানার বাড়ি থেকে গত সোমবার বাড়িতে আসে। মঙ্গলবার আমাদের সাথে মাদ্রায় যাওয়ার কথা ছিল। তাই বাড়িতে আসার আগেই শুনি মুন্নী আত্মহত্যা করেছে।

নিহতার মা’ রুমি আক্তার জানান- তার দুই মেয়ে মুন্নী এবং ইভা তাদের নানার বাড়ি থেকে বেড়ায়ে গতকাল দুপুরে বাড়ি আসে। রাতে খাবার খেয়ে পাশের কক্ষে দুই বোন এক সাথে ঘুমায়। আজ (২৪ জানুয়ারী মঙ্গলবার) সকালে উঠে নামাজ পড়ে, আমি রান্না ঘরে যাই, কারন ওরা মাদ্রাসায় যাবে। এসময় মুন্নী পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আবারো ঘুমাতে যায়। খাবার তৈরী করে তাকে অনেক ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখি ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তার বাবা দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে দেখি আমাদের মেয়ে আর জীবীত নেই।

মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কলেজে ভর্তি না করিয়ে মাদ্রাসায় কেন ভর্তি করালেন জানতে চাইলে তার বাবা আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ে যেহেতু মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে, তাই তাকে মাদ্রাসায়ই ভর্তি করি। আমার মেয়ের সাথে কোন ছেলের সম্পর্ক ছিলনা, মোবাইল ও ব্যবহার করতনা, তবে সে খুব এক রোখা জেদী ছিল, সে যেটা বলত তাই করত।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কুষ্ণ ধর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে আনি। আত্মহত্যার কারন অজ্ঞাত, নিহতের মরদেহ ছোরতহাল রিপোর্ট তৈরী এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com