1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনমানুষের হৃদয়ই রাজনীতির প্রকৃত শক্তি নির্বাচনী রাজনীতিতে নতুন গতি: সিলেট থেকে প্রচারণা শুরু, নারায়ণগঞ্জে তারেক রহমানের পথসভা ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান

তৃণমূলে ফিরতেই মুকুলকে নিজ হাতে যেভাবে আপ্যায়ন করলেন মমতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এ যেন আক্ষরিক অর্থেই ঘরে ফেরা! গেরুয়া শিবিরের চার দেওয়াল থেকে ঘরোয়া পরিবেশে ফিরলেন মুকুল রায়। পুরনো সতীর্থ ফিরতে তৃণমূল ভবনে জমিয়ে বসল আড্ডা। নামেই রাজনৈতিক পরামর্শ। আদতে শুক্রবার বিকালে তৃণমূল ভবনে ঘটল পুনর্মিলন। শুকনো আড্ডা কোনওকালেই দেয় না বাঙালি। সেই পরম্পরা মেনে মুড়ি মাখলেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জি। মুড়ি সহযোগে চলল অতীতের সেই সব দিনের কথা।

মুখ্যমন্ত্রী ঢোকার কিছুক্ষণ পর তৃণমূল ভবনে প্রবেশ করে মুকুল রায়ের গাড়ি। সূত্রের খবর, দীর্ঘ দিন পর নেত্রীকে দেখে প্রণাম করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নেন পুত্র শুভ্রাংশু রায়। প্রায় সাড়ে ৩ বছর পর পুনর্মিলনের ছবি তৃণমূল ভবনে।

পার্থ চট্টোপাধ্যায়,সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোশমেজাজে গল্প শুরু করেন মমতা। মুকুলের শরীর ভেঙে গিয়েছে বলে উদ্বেগপ্রকাশ করেন। কাঁচড়াপাড়া ছেড়ে সল্টলেকের বাড়িতে সপরিবারে থাকার জন্য মুকুলকে পরামর্শ দেন তৃণমূল নেত্রী। নির্দেশ দেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। তবে রাজনীতির থেকে হালকা কথাবার্তাই বেশি হয়েছে। আড্ডায় সঙ্গ দিতে আলুভাজা ও চিপস দিয়ে মুড়ি মাখেন নেত্রী নিজেই।

ঘরিতে যখন ৪টা ৪০ মিনিট, তখন মুকুলকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হন তৃণমূল নেত্রী মমতা। সাংবাদিকদের ‘তিক্ত’ প্রশ্ন থেকে ‘দিদি’র মতো আড়াল করেছেন মুকুলকে। নিজেই বলেছেন,“মুকুল পুরনো পরিবারের ছেলে। চমকে-ধমকে এজেন্সি দেখিয়ে মুকুলের উপরে কম অত্যাচার হয়নি! মুকুল নিজেও মানসিক শান্তি পেল। শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। মুখে বলতে পারত না। বিজেপি করা যায় না। বিজেপিতে যারা আছে তাদের শোষণ এত বেশি। এত নির্দয়! মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না।”

অন্যদিকে, মুকুল তৃণমূল ভবন ছাড়ার সময়েও সৌজন্যের ছবি। মুকুল রায়কে গাড়িতে তুলে তৃণমূল ভবন ছাড়েন অভিষেক। অভিষেককে মুকুল আগে চলে যেতে বললেও সৌজন্য রক্ষা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্র: জিনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com