1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ মুন্সীগঞ্জে অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেছে শিশুর *বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০’র* হাদি গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আজ প্রকাশ হচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল সুষ্ঠু নির্বাচনের স্বপ্নের মুহূর্তে নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা—মির্জা ফখরুল খুলনার ‎ফুলতলায় গাঁজা ও ইয়াবাসহ আটক ১ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

তামিমকে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে বলেছিলেন মাশরাফি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

আচমকাই স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই এখনও।

ঠিক কোন কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিমুখ হলেন তামিম, তা দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এক রহস্য।

তবে এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, তামিমকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ছাড়তে বলেছিলেন তিনি অনেক আগেই। তার আগে নাকি তামিমকে এ পরামর্শ কেউ দেয়নি।

সম্প্রতি ‘দ্য তামিম ইকবাল শো’-তে উপস্থিত হয়ে তামিমের সামনেই এ তথ্য দেন মাশরাফি।

‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত তারকা বলেন, ‘আমিই একমাত্র মানুষ, যে তামিমকে অনেক আগেই বলেছিলাম- তোর খেলার যে ধরন, তুই টি-টোয়েন্টি থেকে একটা সময় সরে যা। তুই টেস্ট ও টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় হলেই যথেষ্ট। বাংলাদেশের এই জিনিসটা বেশি দরকার।’

মাশরাফির কথার পিঠে হাঁ-সূচক মাথা নেড়ে তামিম বলেন, ‘২০১৯ বিশ্বকাপের সময়ই মাশরাফি ভাই আমাকে এই কথা বলেছেন।’

তামিম চাইলে চলমান বিশ্বকাপে যোগ দিতে পারতেন মন্তব্য করে এ সফল অধিনায়ক বলেন, আমি নিশ্চিত, তামিমকে বাদ দেওয়ার সুযোগ কোনোভাবেই ছিল না। আমি নিজেও তামিমের সঙ্গে এ বিষয় কথা বলেছি।

এর পর তামিমের উদ্দেশে মাশরাফি বলেন, ‘তুই ১৬টি ম্যাচ খেলিসনি, তোর কী মনে হয়, তুই সরে না দাঁড়ালে এবারের বিশ্বকাপ দল থেকে কেউ তোকে বাদ দিতে পারত না?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com