1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও সরে দাঁড়ান সাইফুদ্দীন আহমদ।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে আসার ইচ্ছা আগে ছিল না।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে উল্লেখ করেন তিনি।
নিজের অনুভূতি জানিয়ে পোস্টে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ—এত বড় দায়িত্ব যা সচরাচর সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!”
সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে থাকার শিক্ষা পেয়েছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব” অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে মোকাবিলা করতে হয়নি বলে তার ধারণা।
নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team…” এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com